1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 7:08 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 58 Time View

স্টাফ রিপোর্টার: আগামী ১০ নভেম্বর ২০২৬ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকায় বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসান। সভাপতিত্ব করেন, বিটিএসএফ-এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর অতিরিক্ত মহাসচিব ও উপদেষ্টা মোঃ ছানাউল্লাহ, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী, ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিঞা এবং যুগ্ম মহাসচিব মোঃ কুতুব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন, বিটিএসএফ-এর মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা শেখ। এছাড়াও অনুষ্ঠানে বিটিএসএফ-এর সহ-মানবাধিকার সম্পাদক আনু বেগম ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বিটিএসএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com