1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 7:10 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চার দফা দাবি, চমক টিভির পরিচালনাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 41 Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাহী সদস্য ও গণমাধ্যমকর্মী কায়সার প্লাবনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে তথাকথিত ‘চমক টিভি’ নামে পরিচালিত একটি অনুমোদনহীন ফেসবুক পেজের পরিচালনাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবি জানিয়েছে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতি। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এ আল্টিমেটাম ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত, স্ক্রিনশট ও ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে তথাকথিত ‘চমক টিভি’ ফেসবুক পেজের পরিচালনাকারী হিসেবে ময়নুল হুদাকে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে আরও চারজন সংঘবদ্ধভাবে এ কার্যক্রমে জড়িত রয়েছেন বলেও দাবি করা হয়।
তিনি অভিযোগ করেন, ওই চক্র সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। একই সঙ্গে ‘চমক টিভি’ নামে পরিচালিত অনুমোদনহীন ফেসবুক পেজ থেকে কায়সার প্লাবনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে।
সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— (১) কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট প্রচারে জড়িত ময়নুল হুদা, পাপ্পুসহ সংঘবদ্ধ চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা, (২) তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, (৩) সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং (৪) সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া পরিচয়ে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, উপদেষ্টা লোটাস খান, সহ-সভাপতি এ.জেড.এম. আরিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান রুম্মন, কোষাধ্যক্ষ শান্তনু চক্রবর্তী, নির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com