1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 7:10 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

ধুনটে মোবাইল কোর্টে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 42 Time View

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩২টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া-বিলকাজুলী সড়ক সংলগ্ন জলাশয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানের সময় জলাশয় থেকে ৩২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে জালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হয়নি।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com