1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 4:09 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 55 Time View

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি: সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল-জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু ।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আবারও সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসনের চেষ্টা করলে জাতি কাউকে ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় সবাই জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও এখন একটি মহল জনগণের প্রত্যাশা উপেক্ষা করে পুরোনো সংবিধানের পক্ষ নিচ্ছে। ইতিহাসে সংবিধানকে ঢাল বানিয়ে জনগণের অধিকার দমনের চেষ্টা কখনো সফল হয়নি। তাই জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-নড়াইল-খুলনা টিম সদস্য মীর্জা আশেক এলাহি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন। এ সময় জেলা নায়েব আমির মাস্টার জাকির হোসেন, জেলা কর্ম পরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের রূপগঞ্জ, মুচিরপোলসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com