নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা করে আর্থিক সুবিধা অর্জনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ কেউ আর্থিক সুবিধা অর্জন করছেন বলেও অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দলীয় পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার, সাংগঠনিক শাস্তি এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে কেউ যেন অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। তবে কাউকে হয়রানি না করে প্রমাণের ভিত্তিতে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply