1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 17, 2026, 5:17 am
Title :
নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন গাইবান্ধার সাদুল্লাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক, রোপণ করলেন গাছ নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ সার ডিলার নিয়োগে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, ডিসির কাছে বিএনপি নেতাদের লিখিত আবেদন

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Monday, November 16, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক:-মিসেস চামেলী আক্তার প্রিয়া

গাজীপুরের মৌচাকে বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লীবিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

জানা যায়, সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে কাজে যোগ না দিয়ে সকাল পৌনে ৯টার দিকে তারা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com