1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 15, 2026, 3:21 am
Title :
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল WIPC সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনাজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান ফুয়াদ
  • Update Time : Saturday, November 14, 2026
  • 7 Time View

মোঃ মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি।

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়।

পরে হাসপাতালের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলীয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডা. মো. সাইদুর রহমান চৌধুরী এবং হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মো. লিয়াকত আলী।

সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সেখ সাদেক আলী বলেন, রোগীর আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। চিকিৎসকদের নৈতিকতা বজায় রেখে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিনা চিকিৎসায় যেন কোনো ডায়াবেটিস রোগীর মৃত্যু না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ডায়াবেটিস মানেই শৃঙ্খলিত জীবনযাপন—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগের জটিলতা থেকে রক্ষা পেতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন, পরিমিত খাবার গ্রহণ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাইরের খাবার পরিহার করে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফাস্টফুড ও রাস্তার পাশের খোলা পরিবেশে তৈরি খাবার এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে।

তাঁরা বলেন, সচেতনতা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং আক্রান্ত ব্যক্তিদের রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com