
কামরুল টেকনাফ কক্সবাজার: টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ তৃতীয় শ্রেণি থেকে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী হুরিয়া রহমান রিভা।
তার এ সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রিয় ভাতিজির এমন অর্জনে পরিবারের সদস্যরা গর্বিত ও আনন্দিত।
জানা গেছে, টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণ করে তৃতীয় শ্রেণি থেকে বৃত্তি অর্জনের কৃতিত্ব দেখায় হুরিয়া রহমান রিভা। আজ তার এ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার দিন। তার এই সাফল্য আগামী দিনের পড়াশোনায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হুরিয়া রহমান রিভার এ অর্জনে তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেছেন।
পরিবারের সদস্যরা আরও বলেন, ছোট্ট বয়সে এমন অর্জন সত্যিই আনন্দের। আমরা চাই, সে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাক এবং ভবিষ্যতে একজন আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠুক।
হুরিয়া রহমান রিভার সাফল্যের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা পরিবারের সকলের।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply