
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের একটি মাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার ওপর মৌলিক প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া বিষয়ে দক্ষতা এবং নিয়মিত কাজ করার মানসিকতা। পাশাপাশি সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ পরিবেশন ও পেশাগত নৈতিকতা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা জরুরি।
এমনই একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন সাংবাদিক, কলামিস্ট ও সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল। তাঁর মতে, সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশার মর্যাদা রক্ষায় প্রত্যেক সাংবাদিককে দায়িত্বশীল, দক্ষ ও নীতিনিষ্ঠ হতে হবে।
তিনি মনে করেন, সাংবাদিকতার ক্ষেত্রে প্রেসক্লাবের সদস্য হিসেবে নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিকের পরিচয় শুধু প্রেস কার্ড বা পদবিতে নয়; বরং তাঁর সততা, পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের প্রতি দায়বদ্ধতার মধ্যেই প্রকৃত সাংবাদিকতার পরিচয় ফুটে ওঠে।
সাংবাদিকতা পেশায় নতুনদের উদ্দেশে তাঁর বার্তা—নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করুন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলুন এবং সব সময় সত্যের পক্ষে অবস্থান নিন।
সত্য প্রকাশ, পেশাগত নৈতিকতা ও জনকল্যাণের অঙ্গীকারই হোক প্রতিটি সাংবাদিকের মূল লক্ষ্য।
সাহিত্যেক,কলামিস্ট, আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply