
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম সহ নিজ রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
এ সময় জননেতা মাইনুল আলম খান কনক নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক ও সাংগঠনিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply