1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 16, 2026, 4:08 am
Title :
কলমাকান্দায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ তাফসীরুল হক মুন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন কলমাকান্দায় সাদ্দাম হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন সোমেশ্বরী নদীতে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Saturday, November 14, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় নিহত রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকিরের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৪ নভেম্বর) দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফোন করেন। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত জানতে চান।

ফোনালাপে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম প্রধানমন্ত্রীকে জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। তবে দুর্ঘটনায় তাঁর দলের নিবেদিতপ্রাণ নেতা রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তাঁর মৃত্যু হয়।

ইলিয়াস ফকিরের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। সংসদ সদস্য সেলিমুজ্জামানের মাধ্যমে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিক সংঘর্ষের পর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে মহাসড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তাঁর নিজের গাড়িতেও আঘাত লাগে। তবে তিনি অক্ষত থাকেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পর্যায়ক্রমে ১৫টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মুকসুদপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদ রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

ইলিয়াস ফকিরের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুর্ঘটনায় সংসদ সদস্যের খোঁজ নেওয়া এবং নিহত নেতার পরিবারের পাশে থাকার প্রধানমন্ত্রীর আশ্বাস স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com