1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:16 am

রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026
  • 1 Time View

সাদ্দাম হোসেন সাজ্জাদ: গভীর রাতে পুলিশের টহল চলাকালে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক রোহিঙ্গাসহ চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লেদা এপিবিএনের রাত্রিকালীন মোবাইল টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় স্থানীয় আব্দুল জলিলের বসতশেডসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখা যায়। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে কৌশলে চারজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সূত্র জানিয়েছে।

পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে।

আদালত আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সৈয়দ নূর, মো. ইছহাক ও শাহ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন স্থানীয় বাঙালি এবং একজন রোহিঙ্গা নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com