1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:27 am

সোনালী ব্যাংকে টাকা গুনে দেওয়ার কথা বলে ৩৫ হাজার টাকা চুরি!

রাব্বি রহমান
  • Update Time : Thursday, November 5, 2026
  • 8 Time View

 

রাবিব রহমান নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে কৌশলে ৩৫ হাজার টাকা চুরির শিকার হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আলী (৫৮)। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় এলাকার সোনালী ব্যাংক শাখায় ৮৫ হাজার টাকা জমা দিতে যান হাসান আলী। এ সময় ব্যাংকের ভেতরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর কাছে এসে সালাম দিয়ে পরিচিতজনের মতো কথা বলতে শুরু করেন। একপর্যায়ে টাকাগুলো গোছানো নেই বলে সেগুলো সাজিয়ে দেওয়ার প্রস্তাব দেন ওই ব্যক্তি।

ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে হাসান আলী টাকা ও জমা স্লিপ তাঁর হাতে তুলে দেন। পরে ওই ব্যক্তি টাকাগুলো সাজিয়ে দিয়ে দ্রুত ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা বলেন। এরপর কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে চাইলে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাঁর কাছে থাকা টাকার পরিমাণ ৮৫ হাজার টাকা নয়। পুনরায় টাকা গণনা করে তিনি দেখতে পান, ৩৫ হাজার টাকা কম রয়েছে।

এ সময় পেছনে ফিরে ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে ব্যাংকের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছেন। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি ভুক্তভোগী।

অভিযোগে হাসান আলী উল্লেখ করেন, পরিচিতজনের মতো কথা বলে ওই ব্যক্তি তাঁর বিশ্বাস অর্জন করেন এবং সেই সুযোগে কৌশলে ৩৫ হাজার টাকা নিয়ে যান। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com