1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:17 am

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ড শারমিন সুলতানার কঠোর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026
  • 1 Time View

মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। তাঁর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভবিষ্যতে যাতে পুনরায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালাতে না পারে, সে লক্ষ্যে ঘটনাস্থলে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) মেশিনের ইঞ্জিন ও জ্বালানি সরবরাহের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের নান্দুয়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি, পরিবেশ ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসী অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রাখায় এসিল্যান্ড শারমিন সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনাই নয়, অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com