1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 12:30 pm
Title :
অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি টেকনাফে মাটির নিচে মিলল ৩০ লাখ টাকার ইয়াবা, উদ্ধার ১০ হাজার পিস শিবগঞ্জে অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মেলান্দহে বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে ‘উধাও’ কথিত মামা, গ্রেপ্তার ২

কাজিপুরে রাবেয়া ফাউন্ডেশনের আয়োজনে মিলনমেলা, সম্মাননা পেলেন ৩০ গুণীজন

মোঃ আব্দুর রব মুনসুর
  • Update Time : Saturday, October 24, 2026
  • 20 Time View

মোঃ আব্দুর রব মনসুর, সাংবাদিক

সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানবসেবামূলক প্রতিষ্ঠান রাবেয়া ফাউন্ডেশন ও রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। দিনব্যাপী এ আয়োজনে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের সদস্য, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি ও রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাবেয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক এবং রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস. এম. ফিরোজুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত চিকিৎসক আলহাজ্ব মোহাম্মদ ইমাম হোসেন, রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. মিনহাজু সালেকিন উৎস এবং রাবেয়া ফাউন্ডেশনের সদস্য ফাতিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা পর্ব। সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩০ জন গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবসেবার চেতনা আরও সুদৃঢ় হবে।

সংবর্ধনা পর্ব শেষে মনোজ্ঞ র‍্যাফেল ড্র ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক মিলনমেলার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com