1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 11:44 am
Title :
অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি টেকনাফে মাটির নিচে মিলল ৩০ লাখ টাকার ইয়াবা, উদ্ধার ১০ হাজার পিস শিবগঞ্জে অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মেলান্দহে বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে ‘উধাও’ কথিত মামা, গ্রেপ্তার ২

নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

ডাঃ মোঃ শাহীন মিয়া
  • Update Time : Saturday, October 24, 2026
  • 2 Time View

নিজস্ব প্রতিবেদক:- ডাঃ মোঃ শাহীন মিয়া 

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর এলাকা থেকে সিফাত (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা রোজিনা আক্তার। সন্তানের সন্ধান পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সিফাত পলাশ উপজেলার খানেপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝিনুক মিয়ার সন্তান। গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে পারিবারিক ঝগড়ার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।

এ ঘটনায় সিফাতের মা রোজিনা আক্তার গত ৩০ সেপ্টেম্বর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৯০ এবং ট্র্যাকিং নম্বর 50YIC4। জিডির তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

এ বিষয়ে পলাশ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সিফাতের নিখোঁজ হওয়ার বিষয়টি খোঁজখবর নেওয়া হয়েছে। বাড়িতে সৎমায়ের সঙ্গে ঝগড়ার পর সে চলে গেছে বলে জানা গেছে। তার কাছে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সিফাতের মা রোজিনা আক্তার জানান, নিখোঁজ হওয়ার কিছুদিন পর চট্টগ্রাম থেকে সিফাত তাকে ফোন করেছিল। এ সময় সে কিছু টাকা পাঠাতে বলে। ছেলের অনুরোধে তিনি টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকে সিফাতের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

থানায় জিডি করার পরও দীর্ঘদিন ধরে ছেলের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে রোজিনা আক্তারের। সন্তানের নিরাপদ ফিরে আসার আশায় তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সিফাতের সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

নিখোঁজ সিফাতের সন্ধান পেলে তার মা রোজিনা আক্তারের সঙ্গে মোবাইল নম্বর ০১৩১৯৮৫৬৮৩৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি সিফাতের সন্ধান পেলে উল্লিখিত নম্বরে তথ্য দিয়ে পরিবারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com