1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 11:43 am
Title :
অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি টেকনাফে মাটির নিচে মিলল ৩০ লাখ টাকার ইয়াবা, উদ্ধার ১০ হাজার পিস শিবগঞ্জে অপহরণচেষ্টার অভিযোগ: সিএনজিতে পাঁচজনের দাবি, মামলায় আসামি তিন—তদন্ত নিয়ে প্রশ্ন মেলান্দহে বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে ‘উধাও’ কথিত মামা, গ্রেপ্তার ২

মেলান্দহে বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে ‘উধাও’ কথিত মামা, গ্রেপ্তার ২

দেওয়ান মনিজা বেগম
  • Update Time : Saturday, October 24, 2026
  • 1 Time View

ছবি: চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা

নিজস্ব প্রতিবেদক: দেওয়ান মনিজা বেগম

জামালপুরের মেলান্দহে বিয়ের মাত্র ২০ দিনের মাথায় স্বর্ণালংকারসহ বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার বর্জ্যবাহী গাড়ির চালক এমদাদুল হক অরচনের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অরচন ও ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে জামালপুর পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে অরচনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সুমি আক্তারের কথিত মামা হিসেবে পরিচিত। সুমি আক্তার উপজেলার কামদেববাড়ী এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। অন্যদিকে, অভিযোগের বাদী মো. সুজন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দক্ষিণ ঝাউগড়া এলাকার মৃত ময়ুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুমি আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে হয় সুজনের। বিয়ের সময় স্ত্রীকে দুটি স্বর্ণের আংটি, একটি চেইন, এক জোড়া বালা ও এক জোড়া কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার দেন তিনি। এজাহারে এসব অলংকারের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই সুমির কথিত মামা অরচন তাঁকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁদের বাড়িতে যান। এ সময় সুমিকে তাঁর বাবার বাড়িতে যাওয়ার কথা বলেন তিনি। সুজনের মা ছেলের বাড়ি ফেরার পর সুমিকে যেতে বললেও তিনি অরচনের সঙ্গে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সুজন জানান, ওই রাতে স্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান তিনি। পরদিন ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে শ্বশুরবাড়িতে পাঠালেও সেখানে সুমিকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজি করে অরচনের সঙ্গে সুমি চলে যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে অরচন ও সুমিকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা সুজন। তিনি বলেন, “বিয়ের মাত্র ২০ দিনের মাথায় সে আমার সঙ্গে এমনটা করবে, তা কল্পনাও করিনি। কত আশা নিয়ে তাকে ঘরে এনেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কখনো ভাবিনি। বিয়ের সময় তাকে স্বর্ণালংকারও দিয়েছিলাম। এখন সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছি।”

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: স্বর্ণালংকার আত্মসাৎ ও প্রতারণার বিষয়গুলো মামলার অভিযোগের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com