1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:46 pm

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন: ফানুস উড্ডয়ন, সম্মাননা ও সম্প্রীতির মিলনমেলা

বিপ্লব দাস
  • Update Time : Thursday, October 22, 2026
  • 15 Time View

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বোধিসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ বিপর্শী মহাথেরো, কধুরখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ ভিক্ষু এবং কধুরখীল মার্জিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষুসহ পূজনীয় ভিক্ষুসংঘের সদস্যরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতিবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাধক ডালিম বড়ুয়া এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি আবু আকতার।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক চিকিৎসক মিহির বরণ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রাজু বড়ুয়া, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার সভাপতি সুমন বড়ুয়া ভূপেল ও সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শুভাকাঙ্ক্ষী অমিত বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সফল করতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বোয়ালখালী শাখা এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখা সার্বিক সহযোগিতা প্রদান করে।

আয়োজকদের মতে, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ ধরনের আয়োজন বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com