
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে মিছিল সহকারে অংশগ্রহণ করেছে আনোয়ারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ র্যালিতে আনোয়ারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে র্যালিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন আনোয়ারা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, মাসুম, হোসেন, কাশেম, বেলাল খানসহ আনোয়ারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply