1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:19 pm

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উজ্জ্বল রায়
  • Update Time : Sunday, November 8, 2026
  • 38 Time View

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি,নড়াইল:

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) এবং মোঃ শরিফুল ইসলাম (৪৫)।

শনিবার (৭ নভেম্বর) নড়াইল সদর থানাধীন নড়াইল-ঢাকা মহাসড়কের কুড়িগ্রাম গ্রাম এলাকায় নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ) মোঃ তোফায়েল হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা ও মোঃ শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন মোল্যা নড়াইল সদর থানার দক্ষিণ নড়াইল গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে। অপরদিকে শরিফুল ইসলাম একই থানার ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ।

উজ্জ্বল রায়
জেলা প্রতিনিধি, নড়াইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com