1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 8:07 pm

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর ​স্টাফ রিপোর্টার:

আদিলুর রহমান
  • Update Time : Thursday, October 22, 2026
  • 19 Time View

 

​স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে নাদিয়া নামের ৩ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর পরিবার ও স্থানীয়দের সন্দেহের তীর স্বামী কাউসার এবং শাশুড়ির দিকে।
​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গৃহবধূ নাদিয়ার সাথে কাউসারের বিয়ে হয়। নাদিয়া বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও শাশুড়ির সাথে তার কলহ চলছিল। গত ২১/১০/২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টার দিকে নিজ স্বামীর ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
​নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। নাদিয়াকে যৌতুক বা অন্য কোনো পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে স্বামী কাউসার ও শাশুড়ি পলাতক থাকায় এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
​খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com