1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 12:07 am

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচি

মোঃ আকাব্বর হোসাইন রবিন
  • Update Time : Friday, November 6, 2026
  • 15 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ আকাব্বর হোসাইন রবিন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জা এবং স্থানীয় গণমাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১ মিনিটে আয়োজন করা হবে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখার কর্মসূচিও রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে গৃহীত এসব কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com