1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 17, 2026, 6:44 pm
Title :
নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি &দুর্গাপূজার নিরাপত্তায় ২৯ বিজিবি প্রস্তুত, পূজামণ্ডপ পরিদর্শনে সেক্টর কমান্ডার দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে সেক্টর কমান্ডার শিরখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ বাঘা,সমর্থন পাওয়ার দাবি

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2026
  • 0 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করতে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধি লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না, সে বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং অভিযোগকারী ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলীর কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com