1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 18, 2026, 7:49 pm
Title :
নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিয়ের আগের দিন সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আটক ১

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
  • Update Time : Saturday, October 17, 2026
  • 22 Time View

 

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ডাকবাংলো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিনুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের পাশাপাশি মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সতর্কবার্তা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে পরিচয় যাচাই করুন এবং প্রয়োজনে নিকটস্থ থানায় অভিযোগ জানান। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com