1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 14, 2026, 2:55 pm
Title :
কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩৯ নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী।মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাগরপুরে মীরনগর ও নঙ্গীনাবাড়িতে গণসংযোগ করেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নড়াইলে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার সিরাজগঞ্জে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ২৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

পায়ের রড অপসারণে ২ লাখ টাকা সহায়তা চান সুবিনয়

আব্দুল বাছির
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 16 Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আব্দুল বাছির

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক সুবিনয় দাসের পায়ের রড অপসারণের অস্ত্রোপচারের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তাঁর মা।

২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে সুনামগঞ্জ শহরের আব্দুস জহুর সেতু থেকে দুই যাত্রী নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে যাওয়ার পথে উকরাবসি গ্রামের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সুবিনয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী অক্ষত থাকলেও সুবিনয়ের ডান পা গুরুতরভাবে ভেঙে যায়।

পরে তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ছেলের চিকিৎসার জন্য মা পারুল রানী দাস সহপাঠী ও দানশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করেন। ওই অর্থে চিকিৎসা চালানো হয় এবং তাঁর পায়ে প্রায় ৪০টি রড স্থাপন করা হয়।

সুবিনয় দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের দিপুল দাস ও পারুল রানী দাসের ছেলে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পায়ের রড অপসারণের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন।

এ অবস্থায় নিজের চিকিৎসা সম্পন্ন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সুবিনয় ও তাঁর মা। তাঁদের আশা, সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে সুবিনয় আবারও সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: সুবিনয় দাস
বিকাশ/নগদ: ০১৭৬৮৯৮৮০০৬
ঠিকানা: সুনামগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com