1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 9, 2026, 6:30 am
Title :
ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগ কালিহাতীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা চেয়ারম্যান হলে বৈরাগকে আধুনিক রোল মডেল করব: লোকমান শাহ্ ধুনটে হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার হিসেবে দেওয়া হলো হাঁস-কবুতর ও কোয়েল শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি মা ইলিশের নিরাপদ প্রজননে সাগর-নদীতে নৌবাহিনীর তৎপরতা টেকনাফ সীমান্তে মাটির নিচে মিলল ৩ লাখ ইয়াবা মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারীর নিয়োগে স্বাক্ষর জাল ও স্ক্যানের অভিযোগ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা প্রতিমাসে বেতন তুলতে না পেরে চরম ভোগান্তিতে হাজারো গার্মেন্টস কর্মী

দায়িত্বে পেশাদারিত্বের স্বীকৃতি: গাইবান্ধায় শ্রেষ্ঠ ওসি নাজমুল হুদা

শাহ্ পারভেজ সংগ্রাম
  • Update Time : Thursday, October 8, 2026
  • 3 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা। এ অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

কল্যাণ সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ওসি নাজমুল হুদার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনে কৃতিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আরও পাঁচজনসহ মোট ছয়জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে একজন পুলিশ সদস্যকে চাকরিজীবন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের কার্যক্রম এবং বিভিন্ন অপরাধসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com