1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 9:04 am
Title :
আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে,প্রেমিক স্বামীর প্রতারনা: ৩ সন্তানসহ অসহায় জিয়াসমিনের আকুতি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 49 Time View

মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ ও ভালোবেসে ঘর বাঁধার পর তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মোছাঃ জিয়াসমিন আক্তার (পূর্বের নাম প্রিয়া রানী দাস)। স্বামী ছেড়ে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোপাল দাসের মেয়ে প্রিয়া রানী দাস দীর্ঘদিনের অধ্যয়ন ও শ্রদ্ধাবোধ থেকে প্রায় ১০ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে তিনি প্রিয়া রানী দাস নাম পরিবর্তন করে ‘মোছাঃ জিয়াসমিন আক্তার’ নাম ধারণ করেন।

ধর্মান্তরিত হওয়ার মূল প্রেক্ষাপট ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর পাঠানিশা গ্রামের মিজানুর রহমানের সাথে প্রেম ও বিয়ে। তবে বিয়ের পর তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জন্ম হলে সম্প্রতি মিজানুর রহমান স্ত্রী-সন্তানদের ফেলে অন্যত্রে পুনরায় বিয়ে করে চলে যান।

বর্তমানে ৯ বছর, সাড়ে ৩ বছর এবং ৯ মাস বয়সী তিন অবুঝ শিশুকে নিয়ে চরম বিপাকে পড়েছেন জিয়াসমিন।তিনি শহরের মেড্ডা এলাকার বনানী পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন। বাসা ভাড়া দেয়া তো দূরের কথা, শিশুদের মুখে খাবার তুলে দেয়াও তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর ওপর হাত ভেঙে যাওয়ায় অন্যের বাসায় কাজ করার উপায়টুকুও বন্ধ হয়ে গেছে তার।

এমতাবস্থায় তিন সন্তানের ভরণপোষণ ও জীবন বাঁচানোর তাগিদে দেশ ও প্রবাসে থাকা বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন জিয়াসমিন আক্তার।

সাহায্য পাঠাতে বিকাশ নম্বর: 01701117797

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com