
মোল্লা জাহাঙ্গীর আলম: প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ৩১ জন অফিসার ও ফোর্সকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো. সাজ্জাদুর রহমান।
সভায় পুলিশ কমিশনার বলেন, “ট্রাফিক বিভাগের সদস্যরা নানা প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন। তাই দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক। তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। মানুষ রাগান্বিত হলেও পুলিশ সদস্যকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।
পুলিশের ভাবমূর্তি উন্নয়নে ভালো ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, তার সমস্যা শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। মোট ৩১ জন পুলিশ সদস্য এ পুরস্কার পান।
পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটি সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply