
স্টাফ রিপোর্টার,রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের অর্থ আদায়ের বিষয়ে কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। অনেক কলেজে টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় পূর্ণ নম্বর দেওয়া হবে না—এমন কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
সম্প্রতি ভবানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার হয়নি।
এ অবস্থায় বাগমারা উপজেলা প্রশাসনের উচিত উপজেলার সব কলেজে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূত অর্থ আদায় বন্ধ করে পরীক্ষার নম্বর প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply