1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 7:09 am
Title :
আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

ফকিরহাটে মৎস্যঘেরে কর্মচারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 36 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্যঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্যঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাটের মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্যঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে ঘেরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com