
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ও তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন মোহাম্মদ নিয়ামত আলী বাবু।
**সেবার অঙ্গীকার ও লক্ষ্য**
জনসেবা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে তিনি জনগণের সামনে হাজির হয়েছেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, সুযোগ পেলে পাঁচুপুর ইউনিয়নকে একটি আদর্শ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলবেন।
**জনগণের আস্থা ও পাশে থাকার প্রতিশ্রুতি**
নিজ এলাকার সন্তান হিসেবে নিয়ামত আলী বাবু জানান, তিনি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখ, সংকট ও সম্ভাবনার সাথে ছিলেন। রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। জনগণের সেবা করতে গিয়ে অনেক সময় তাকে মামলা-মোকদ্দমার মতো আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে। এই ত্যাগী ভূমিকার কারণেই এলাকার মানুষের কাছে তিনি আজ অত্যন্ত আস্থাভাজন। মানুষের এই ভালোবাসা ও আস্থার কারণেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তিনি দৃঢ়ভাবে আশাবাদী যে, নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবে।
**রাজনৈতিক পরিচয়**
উল্লেখ্য যে, মোহাম্মদ নিয়ামত আলী বাবু বর্তমানে আত্রাই থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply