1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 10:53 am
Title :
আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

মাদারীপুর পুলিশ হেফাজত থেকে পালানোর একদিন পর কেরানীগঞ্জে গ্রেফতার নারী আসামি

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 61 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর থানা পুলিশ ও র‍্যাব-৮, মাদারীপুরের সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার একটি গলি থেকে পলাতক আসামি হাসিনা (৩৬)-কে আটক করে।

পুলিশ জানায়, গত ৯ জুলাই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আরও দুইজনের সঙ্গে হাসিনাকে আটক করা হয়। থানার মূল ভবন সংস্কারকাজ চলায় নারী আসামিদের অস্থায়ী ভবনের একটি কক্ষে রাখা হয়েছিল। ১০ জুলাই গভীর রাতে জানালার স্টেইনলেস স্টিলের পাইপ ভেঙে কৌশলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ হেফাজত থেকে পলায়ন এবং সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com