
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম।
আজ ১১ জুলাই রোজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি নঙ্গিনাবাড়ির বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় তিনি নাগরিক সেবা নিশ্চিত করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উপস্থিত স্থানীয় ভোটাররা জানান, গোলাম মোস্তফার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটি এলাকায় তার প্রচারণা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় গোলাম মোস্তফা গোলাম বলেন- আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে আছি।
আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে একটি আধুনিক, সেবামুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। জনগণের আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
গণসংযোগ শেষে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply