1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 18, 2026, 6:06 am

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা: টাঙ্গাইলের সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার

বাছির আহম্মেদ
  • Update Time : Monday, November 16, 2026
  • 17 Time View

বাছির আহমেদ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক চেয়ারম্যান বাদশা মিয়ার নাম উল্লেখ রয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। এছাড়া ৮ নম্বর আসামি হিসেবে রয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। মামলায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্তের নামও রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় এজাহারনামীয় আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, পিস্তল, শটগান ও রিভলবার নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com