1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 16, 2026, 4:29 am
Title :
কলমাকান্দায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ তাফসীরুল হক মুন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন কলমাকান্দায় সাদ্দাম হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন সোমেশ্বরী নদীতে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে ৬০০ ফুট দীর্ঘ দুটি কাঠের সেতু নির্মাণ, উদ্বোধন করলেন শিক্ষার্থীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বসতভিটা নিয়ে বিরোধ, মন্দিরের জমি দাবি করে মুসলিম পরিবারকে উচ্ছেদের হুমকির অভিযোগ

মোঃ কামরুল ইসলাম
  • Update Time : Saturday, November 14, 2026
  • 12 Time View

বরিশাল প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসা একটি মুসলিম পরিবারের পৈতৃক বসতভিটা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। বসতভিটাটি কালীমন্দিরের জমি দাবি করে একটি পক্ষ পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য শিহিপাশা গ্রামে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় দুলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন দীর্ঘদিনের বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের চাপ প্রয়োগ ও হুমকি দিচ্ছেন। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বসতভিটাটিকে মন্দিরের জমি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও দাবি পরিবারের সদস্যদের।

ভুক্তভোগী নীলুফা বেগমের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, তাদের পরিবার প্রায় পাঁচ দশক ধরে ওই জমিতে বসবাস করে আসছে। দীর্ঘদিনের বসবাসের পাশাপাশি জমির রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্রও তাদের কাছে রয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি জমিটি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হওয়ায় বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছেন তারা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ জমির এসএ খতিয়ান নম্বর ৩০৯ এবং দাগ নম্বর ৭৬। পরবর্তী বিএস রেকর্ডে জমিটি জেল নম্বর ৪৪, খতিয়ান নম্বর ২৭৫ এবং দাগ নম্বর ৬৯৪-এর অন্তর্ভুক্ত রয়েছে। একই পরিমাণ জমি নীলুফা বেগম (স্বামী: আমজেদ মোল্লা)-এর নামেও রেকর্ডভুক্ত রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারটির অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল জমিটিকে কালীমন্দিরের সম্পত্তি হিসেবে দাবি করে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে। এতে পরিবারের নারী ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বিষয়টি কোনো ধর্মীয় বিরোধ নয়; বরং জমির প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের বসবাসের অধিকারসংক্রান্ত বিরোধ। তাই জমির সরকারি রেকর্ড, দলিলপত্র, দখল এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

এ অবস্থায় উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি। একই সঙ্গে উচ্ছেদের হুমকি বন্ধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

দীর্ঘদিনের বসতভিটা নিয়ে এমন বিরোধে স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং আইনের মাধ্যমে তাদের ন্যায়বিচার নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com