1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 12, 2026, 12:32 am
Title :
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রাউজানে প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে সড়কের নাম পরিবর্তনের অভিযোগ,ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান:তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার চলচ্চিত্রের কারণে ব্যবসায় ক্ষতি হয়নি,১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় উদ্বিগ্ন অনন্ত জলিল বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত রামচন্দ্রপুর-২সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান মিঠাপুকুরে নিয়মনীতি উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ, তদন্ত অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে ইউএনও ফারজানা ইয়াছমিনের মানবিক উদ্যোগ, অসহায় বৃদ্ধার ভালোবাসায় আবেগঘন মুহূর্ত

মোঃ মহসিন রহমান
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 8 Time View

দায়িত্ববোধ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক:মোঃ মহসিন রহমান

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। রাষ্ট্রীয় শিষ্টাচার, নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম এবং জাতীয় দিবস ও সরকারি অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিক আচরণও প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি তাঁর কার্যালয়ে ঘটে যাওয়া একটি মানবিক ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে। ঘটনাটি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বশীলতার পরিচয় নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত।

ঘটনার কেন্দ্রে রয়েছেন প্রায় শতবর্ষী এক অসহায় বৃদ্ধা। তাঁর নিজের ভাষ্যমতে, বয়স প্রায় ১০০ বছর। গ্রামের বাড়ি শিবপুর উপজেলার কারারচর এলাকায়। শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, অবিরাম কাশিতে অসুস্থতার স্পষ্ট ছাপ। আচরণেও কিছুটা মানসিক অসংগতি লক্ষ করা যায়। এমন অসহায় অবস্থায় তিনি প্রায়ই ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।

অন্য সেবাপ্রার্থীদের মতো ওই বৃদ্ধাকেও একটি চেয়ারে বসতে দেওয়া হয়। তবে ব্যতিক্রমী বিষয় হলো, ইউএনও ফারজানা ইয়াছমিন তাঁকে নিজের ঠিক ডান পাশের চেয়ারে বসার সুযোগ করে দেন। সেখানে ছিল না পদমর্যাদার দূরত্ব কিংবা আনুষ্ঠানিকতার দেয়াল। বরং ছিল একজন মানুষের প্রতি আরেকজন মানুষের আন্তরিক সম্মান ও ভালোবাসা।

বৃদ্ধার প্রতি মমত্ববোধ থেকে ইউএনও ফারজানা ইয়াছমিন তাঁকে খেজুর, আমলকি, বিস্কুট ও চা খেতে দেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেন। পুরো আচরণে ছিল না কোনো বিরক্তি কিংবা অবহেলা; বরং প্রকাশ পেয়েছে অসহায় মানুষের প্রতি গভীর সহমর্মিতা।

এরপর বৃদ্ধার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে তা তাঁর হাতে তুলে দেন তিনি। শুধু সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করেননি; অফিসের একজন কর্মচারীকে নির্দেশ দেন, যেন বৃদ্ধাকে চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

কিন্তু এরপর ঘটে আবেগঘন এক মুহূর্ত।

বিদায় নেওয়ার আগে বৃদ্ধা হঠাৎ আবেগাপ্লুত হয়ে ইউএনও ফারজানা ইয়াছমিনকে জড়িয়ে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন—

“তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”

বৃদ্ধার এই কথাগুলো একজন অসহায় ও নিঃসঙ্গ মানুষের গভীর আবেগের বহিঃপ্রকাশ। তবে এর মধ্য দিয়ে ফুটে উঠেছে এক বড় সত্য—একটু ভালোবাসা, আন্তরিকতা ও মানবিক আচরণ একজন মানুষকে অন্য মানুষের কাছে কতটা আপন করে তুলতে পারে।

প্রশাসনের দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা দাপ্তরিক সাফল্য একজন কর্মকর্তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং অসহায় মানুষের আস্থা অর্জনও একজন কর্মকর্তার অন্যতম বড় সাফল্য।

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার কাছে ফারজানা ইয়াছমিন কেবল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নন; তিনি যেন একজন আপনজন, নিরাপদ আশ্রয় ও নির্ভরতার প্রতীক।

একজন সরকারি কর্মকর্তা একসময় বদলি হবেন, দায়িত্বের চেয়ার পরিবর্তিত হবে, বদলে যাবে কর্মস্থল। কিন্তু মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা, মমতা ও মানবিকতার স্মৃতি সহজে মুছে যাওয়ার নয়।

ফারজানা ইয়াছমিনের মতো মানবিক কর্মকর্তাদের হাত ধরে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হোক। প্রতিটি সরকারি দপ্তর হয়ে উঠুক মানুষের সেবার নিরাপদ ঠিকানা। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা, আর একজন কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয় তাঁর মানবিক হৃদয়।

মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের প্রতি রইল অফুরন্ত দোয়া, শ্রদ্ধা ও শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com