
আব্দুল হালিম,নিজস্ব প্রতিবেদক,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষক-শিক্ষিকার বিপরীতে উপস্থিত পাওয়া গেছে মাত্র ২০ জন শিক্ষার্থী। বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
গত ১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত উপজেলার মোলং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুমা জলসত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ চিত্র দেখা যায়।
পরিদর্শনকালে সকাল ১১টায় মোলং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। অন্যদিকে, বিকেল ২টায় জুমা জলসত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষক-শিক্ষিকার বিপরীতে উপস্থিত ছিল মাত্র ৮ জন শিক্ষার্থী।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) সাইফুর রহমানকে বিদ্যালয় দুটি পরিদর্শন করতে দেখা যায়।
শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে এটিইও সাইফুর রহমান শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষকরা নিয়মিত বাড়ির কাজ (হোমওয়ার্ক) করান না। এমনকি বিদ্যালয়ে বসেই নিজেরা অভিভাবকদের স্বাক্ষর দিয়ে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের মানসিকতার পরিবর্তন না হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মানের উন্নয়ন সম্ভব নয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বিদ্যালয় দুটির শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ার কারণ অনুসন্ধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারিখ: ১১ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply