1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 26, 2026, 3:48 pm
Title :
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু কুরআন উৎসব ২০২৬ – দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল

দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026
  • 5 Time View

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈধ কাগজপত্র ছাড়াই মজুত করে রাখা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানের সময় মজুত করা সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ডিলার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোডাউনটিতে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ ১ হাজার ৫০০ বস্তা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। জব্দ করা সার অবৈধভাবে মজুতের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসির সার ডিলারের গোডাউনে যৌথ অভিযান চালিয়ে তিন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ডিলার। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ সরকার বলেন, যেহেতু এ ঘটনায় মামলা হয়েছে, তাই লাইসেন্স বাতিলের বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবেন।

এদিকে, এ ঘটনায় মামলা ও কাউকে আটক করা হয়েছে কি না, তা জানতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com