1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 16, 2026, 4:10 pm
Title :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মণিরামপুরে অসুস্থ মাছুদুর রহমানকে দেখতে গেলেন এমপি গাজী এনামুল হক ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু কালিয়াকৈরে ১৮৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক যুক্তরাজ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ দামুড়হুদায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও লাভলী ইয়াসমিন

কালিয়াকৈরে ১৮৫ পূজামণ্ডপে সহায়তা বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
  • Update Time : Thursday, October 15, 2026
  • 9 Time View

মোঃ খাইরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার আওতাধীন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এবং কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।

এ সময় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার এবং পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের সহযোগিতার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com