1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 12, 2026, 9:54 am
Title :
যশোর রেলগেটে মাদক কারবারের বিস্তারের অভিযোগ, শতাধিক ব্যক্তির সিন্ডিকেটের দাবি জনস্বাস্থ্য দপ্তরেই অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ জনতা দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয় করতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বরে জমির দলিল রেজিস্ট্রির অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন বৈরাগ ইউপি চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে মামুন খানের তথ্য-উপাত্ত জমা উখিয়ায় এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে বিএনপি নেতা খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর গভীর শোক রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি

কালিয়াকৈর পৌর এলাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ খায়রুল ইসলাম
  • Update Time : Sunday, October 11, 2026
  • 18 Time View

 

মোঃ খাইরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে অ্যাভরি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অ্যাভরি কালিয়াকৈরে অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের শিক্ষক সোহেলের মেয়ে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলছিল শিশুটি। খেলার একপর্যায়ে সে পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com