1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 6:32 am
Title :
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ভিপি ওমর কৃষ্ণ দাস ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

সিরাজগঞ্জে আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ভিপি ওমর কৃষ্ণ দাস

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026
  • 5 Time View

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ: দেবীপক্ষের আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ভিপি ওমর কৃষ্ণ দাস।

তিনি বলেন, সিরাজগঞ্জে প্রতিবছরই শারদীয় দুর্গাপূজায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়। আশির দশকে তৎকালীন সময়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে দুর্গাপূজায় আলোকসজ্জার যে প্রচলন শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এই ঐতিহ্য সিরাজগঞ্জের দুর্গাপূজাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভিপি ওমর কৃষ্ণ দাস বলেন, বিএনপি সরকার গঠনের পর সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জেলার দুর্গাপূজা উদযাপনকে সুন্দর ও নিরাপদ করতে বিশেষ নজর দিয়েছেন।

তিনি আরও বলেন, মন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেছে। পূজা উদযাপনে তাঁদের কোনো সমস্যা রয়েছে কি না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, তা জানার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে, পূজার সময় যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সনাতন সম্প্রদায়ের পাশে থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় এবার সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজগঞ্জের দুর্গাপূজাকে ঘিরে আলোকসজ্জা, উৎসবের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় আয়োজন থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com