1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 7:07 am
Title :
আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন চুরির অপবাদে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে খাবার তুলে দিল মেয়ে; মুক্ত হলেন বাবা সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে চোরের বিচার হোক, বাবাকে নয়—মেয়ের ভালোবাসায় থেমে গেল জনতার হাত আশুগঞ্জে চাচার ঘর থেকে অচেতন অবস্থায় ভাতিজী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 13 Time View

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন মিন্টু বলেন,

​”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ধারণার মাধ্যমে প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারব। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com