1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 10, 2026, 5:20 pm
Title :
নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নলডাঙ্গা থানার পাশে পৌর বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি নাসিরনগরে ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 45 Time View

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট জননেতা আজিজুল হক চেয়ারম্যান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ-এর নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বোয়ালখালীর সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের পরিবেশ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আজিজুল হক চেয়ারম্যান বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের ঐতিহ্য। তিনি আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন শীল, সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক বিপ্লব দাশ, সদস্য বিষ্ণু পদ শীল, রানু মজুমদার, সুজন দত্ত, নয়ন দে, নিলয় চৌধুরী, রূপক শীল এবং মিশুক শীল।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বোয়ালখালীতে সম্প্রীতি, শান্তি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com