
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রেন্টিতলায় বদলে যেতে শুরু করেছে সড়কের চিত্র। সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর এবার শুরু হয়েছে সড়ক প্রশস্তকরণের কাজ। এতে দীর্ঘদিনের যানজট ও চলাচলের ভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে কয়েক দিন আগে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) থেকে রাস্তার পাশে ইট বিছানোর কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশস্তকরণের কাজ সম্পন্ন হলে রেন্টিতলা এলাকায় সড়কের পরিসর বাড়বে এবং যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
সড়কটি প্রশস্ত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের যাতায়াতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply