
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাগজ্বী পাড়া গ্রামে কন্যাসন্তানের মা হয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী মোছা. মোমেনা খাতুন। তাঁর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক নবজাতক কন্যাসন্তান।
জানা গেছে, মোমেনা খাতুনের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করেছেন ৩ নম্বর পোগলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আদনান হাসান (টিটু) এবং ‘টিটু নিঃস্বার্থ মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন’। তাঁদের সহযোগিতায় মা ও নবজাতকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
মোমেনা খাতুনের কন্যাসন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। এ সময় নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এলাকাবাসী।
পাশাপাশি মা ও শিশুর সার্বিক সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মহান আল্লাহ নবজাতক কন্যাসন্তান ও তার মাকে সুস্থ রাখুন এবং শিশুটির সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করুন—এমন প্রার্থনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply