
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাংবাদিক মনিরুজ্জামান শেখ।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তিনি সর্বদা সাংবাদিকদের পাশে থাকবেন। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনে সকল সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকাই হোক আমাদের অঙ্গীকার।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply