1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 15, 2026, 3:09 am
Title :
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল WIPC সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

টেকনাফে ঝুড়ির ভেতর মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
  • Update Time : Friday, November 13, 2026
  • 10 Time View

বিশেষ প্রতিনিধি মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্লাস্টিকের ঝুড়িতে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নারীরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

পরে অটোরিকশায় থাকা দুই নারী ও তাঁদের বহন করা মালামাল তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক দুই নারী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com