1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 15, 2026, 3:07 am
Title :
সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল WIPC সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতা করতে হলে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদার মনোভাব: জীবন দেওয়ান উজ্জ্বল দুবাইয়ে পরিচয়, প্রেমের পর বিয়ে:কেরালার তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি দুর্ঘটনায় আহত এমপি সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী এলাকায় দুটি চিতাবাঘের বিচরণ, আতঙ্কে স্থানীয়রা

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
  • Update Time : Friday, November 13, 2026
  • 13 Time View

 (ঠাকুরগাঁও) থেকে বিশেষ প্রতিনিধি:মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় দুটি চিতাবাঘ দেখা গেছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া গেছে। ভারতীয় সীমান্তসংলগ্ন চা-বাগান এলাকায় বাঘ দুটি ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো সময় চিতাবাঘ দুটি বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় সংশ্লিষ্ট বিজিবি, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপদে রাখা, প্রয়োজন ছাড়া একা সীমান্তবর্তী এলাকায় না যাওয়া এবং চিতাবাঘের উপস্থিতি দেখা গেলে কোনোভাবেই কাছে যাওয়া বা উত্ত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

চিতাবাঘের দেখা পেলে নিরাপদ দূরত্বে অবস্থান করে দ্রুত বিজিবি, বন বিভাগ ও প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com