
এম. এ. শুকুর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। চলতি বছরে এটিসহ মোট তিনবার জেলার শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করলেন তিনি।
এই অর্জনকে ব্যক্তিগত কৃতিত্ব না বলে থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ও সততার ফসল হিসেবে উল্লেখ করে জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান ওসি তরিকুল ইসলাম। তাঁর এই ধারাবাহিক সাফল্যে দোয়ারাবাজার উপজেলাজুড়ে স্থানীয় সুধী সমাজের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply