
নিজস্ব প্রতিবেদক:মোঃ আকাব্বর হোসাইন রবিন
যশোরের অভয়নগর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ দুপুরে উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত বাথরুমে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক ছিলেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা এলাকার একটি স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিরপুর থানা পুলিশের সদস্যরা অভয়নগর থানা পুলিশকে সহযোগিতা করেন।
গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, শিশুটির সুরক্ষা ও ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা। অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply